Header Ads

Header ADS

মুক্তি পেল “কিসি কা ভাই, কিসি কি জান”-এর নতুন গান


 আসতে চলেছে পরিচালক ফারহাদ সামজির নতুন ছবি “কিসি কা ভাই, কিসি কি জান” । ছবিতে সলমন খানের সঙ্গে দেখা যাবে রাম চরণ ও ভেঙ্কাটেশকে ।

সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির নতুন গান “ইয়েন্টাম্মা” । ইনস্টাগ্রামে গানটি দর্শকদের সাথে ভাগ করে নেন আরআরআর-খ্যাত অভিনেতা, রাম চরণ ।



শাব্বির আহমেদের এই গানে কন্ঠ দিয়েছেন বিশাল দদলানি ও পায়েল দেব । এই গানে পা মেলাতে দেখা যাবে রাম চরণ, সলমন খান, ভেঙ্কাটেশ ও পুজা হেগড়েকে । ছবিতে অভিনয় করেছেন ভুমিকা চাওয়ালা, শেহনাজ গিল, বিজেন্দর সিংহ ও অভিমন্যু সিংহ ।

এই গানটি টুইটারে ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন সলমন খান নিজেও । শোনা যাচ্ছে ঈদে মুক্তি পাবে এই ছবিটি ।

এর আগে আরআরআর ছবিতে “নাটু নাটূ” গান অস্কার পেয়েছে । গানে জুনিয়ার এনটিআরের সাথে পা মিলিয়েছেন রাম চরণ । অন্যদিকে “রানা নাইড়ু” ওয়েব সিরিজে রানা দাগুবাট্টির সাথে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন ভেঙ্কাটেশও ।  

No comments

Powered by Blogger.