Header Ads

Header ADS

সুখোই যুদ্ধবিমানে রাষ্ট্রপতি

 


রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু আজ প্রথমবার যুদ্ধ বিমানে সফর করলেন । তিন দিনের সফরে অসমে গেছেন রাষ্ট্রপতি মুর্মু । তাঁকে অভ্যর্থনা জানাতে এয়ার বেসে যান এয়ার মারশাল এস পি ধরকড়, রাজ্যপাল গুলাব চন্দ কাটারিয়া, ও মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ।



গুয়াহাটি থেকে তিনি পৌঁছন তেজপুর এয়ারফোর্স স্টেশনে ।সেখানে ফ্লায়িং সুট পরে সুখোই যুদ্ধবিমানে তাঁকে  উঠতে দেখা গেল । পাইলট ও অন্যান্য আধিকারিকদের সাথে যুদ্ধ বিমানের সামনে তিনি কিছু ছবিও তোলেন । ভারতীয় সেনার সুপ্রিম কমান্ডার হিসেবে আধ ঘন্টা ধরে তিনি ব্রহ্মপুত্র-তেজপুর উপত্যকায় ওড়েন ।তারপর ফিরে আসেন তেজপুর এয়ারফোর্স স্টেশনে ।

যুদ্ধ বিমানটি ওড়ান ক্যাপ্টেন নবীন কুমার । ঘন্টায় ৮০০ কিমির গতিতে ওড়ানো হয় সেই যুদ্ধবিমান ।প্রাক্তন রাষ্ট্রপতি, প্রতিভা পাটিলের পর দ্রৌপদি মুর্মু ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি যিনি এই পরিক্রমায় অংশগ্রহন করেন ।

রাষ্ট্রপতি হিসেবে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধান হওয়ার দরুন তাঁর এই পদক্ষেপ । মার্চ মাসে তিনি আইএনএস বিক্রান্তে যান । কথা বলেন নৌসেনার আধিকারিকদের সাথে ।

No comments

Powered by Blogger.